ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

রশিদপুরে বখাটেদের শাস্তির দাবিতে বিক্ষোভ

বখাটেদের শাস্তির দাবিতে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বখাটেদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ১৬ জুন সকালে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

জানা যায়, ১৫ জুন দুপুরে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রবেশ করে একদল বখাটে যুবক ৭ম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে বখাটে যুবকরা পালিয়ে যায়। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা নারায়নপুর তদন্ত কেন্দ্রে ও জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন বিকালে পুলিশ অভিযান চালিয়ে রশিদপুর নয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের বখাটে পুত্র আলমগীর হোসেন (২২) ও তার সহযোগী রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৬ জুন সকালে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা রশিদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার ফজলুল হকসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা বখাটে আলমগীর ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

রশিদপুরে বখাটেদের শাস্তির দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৮:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯