ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

বাংলারচিঠিডটকম ডেস্ক: বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে প্রবাসীরা ভূমিকা রাখতে পরে বলেও জানান তিনি।

ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ সময় তিনি বলেন, নানা ধরনের হুমকি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকায় শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন সম্ভব হয়েছে।

পরে ইউরোপের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে মক্কায় ওআইসি সম্মেলন শেষে গত ৩ জুন ফিনল্যান্ডে যান প্রধানমন্ত্রী। সৌদি যাওয়ার আগে জাপানে একটি সম্মেলনে অংশ নেন । ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হয়েছিলেন ২৮ মে।

শেখ হাসিনা ৪ জুন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করেন। দুই নেতা জলবায়ু ইস্যুতে একযোগে কাজ করার ঘোষণা দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯