ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাতপোয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলা, মারধর

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগের নেতা তার বাড়ির পাশে মাদক সেবনে বাঁধা দিলে তার বাবা মা ও কলেজ পড়ুয়া বোনকে মারধর ও বাড়িঘরে হামলা করেছে একদল মাদক সেবনকারী।

৭ মে রাতে সরিষাবাড়ী পৌর এলাকায় সাতপোয়া নয়াপাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় তার বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

আহত আব্দুর রাজ্জাক ও থানা সূত্রে জানা গেছে, এলাকায় চিন্তিত একদল মাদক সেবনকারী বাড়ির সীমানা দেয়ালে বসে প্রতিদিন মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে আসছে। আব্দুর রাজ্জাকের ছেলে ফারদিন সরকার তাদেরকে সেখানে বসে মাদকসেবন না করতে বললে তার ওপর চড়াও হয়ে গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে মাদকসেবনকারীরা তার বাড়িতে হামলা করে। ঘরে ঢুকে তারা আব্দুর রাজ্জাককে মারধর করতে থাকে। ফারদিনের মা ও কলেজ পড়ুয়া বোন বাঁধা দিলে তাদের শ্লীলতাহানি করে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মাদকসেবনকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে সাত-আট জনের নামে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। মাদকসেবনকারী ও হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সাতপোয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলা, মারধর

আপডেট সময় ১১:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯