ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

খ্যাতিমান সঙ্গীত শিল্পী সুবীর নন্দী আর নেই

কণ্ঠশিল্পী সুবীর নন্দী

সঙ্গীত শিল্পী সুবীর নন্দী

বাংলারচিঠিডটকম ডেস্ক : খ্যাতিমান সঙ্গীত শিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ মে ভোর সাড়ে চারটায় মারা যান।

শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী তার বাবার মৃত্যুর বিষয়টি সিঙ্গাপুর থেকে ফোনে নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার বাবা ভোর সাড়ে চারটায় মারা যান। খবর বাসসের।

মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান। বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন।

সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দীর অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিল্পীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির পর দুইদিনের মাথায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে সিঙ্গাপুর হাসপাতালে পর পর তিনবার শিল্পী হৃদরোগে আক্রান্ত হন। দেশের হাসপাতালে ভর্তি অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। সিঙ্গাপুর হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শিল্পী।

গত ৩০ এপ্রিল শিল্পীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে ঢাকায় সিএমএইচ’এ ১৮টি দিন চিকিৎসাধীন ছিলেন। ১২ এপ্রিল সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। ট্রেন থেকে নামিয়ে তাকে দ্রুত ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনিত হলে শিল্পীকে আইসিইউতে রাখা হয়। সেখানে তিনি লাইফসাপোর্টে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভোগছিলেন।

শিল্পী সুবীর নন্দী আধুনিক গানসহ বিভিন্নঘরানার আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার, টিভি, চলচ্চিত্রে অসংখ্য গানে কন্ঠ দিয়েছেন। ১৯৮১ সালে তার প্রথম একক এ্যালবাম ‘ সুবীর নন্দীর গান ’ প্রকাশ পায়। চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। সূত্র : বাসস

আরও পড়ুন : সুবীর নন্দীর মরদেহ আসবে ৮ মে

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

খ্যাতিমান সঙ্গীত শিল্পী সুবীর নন্দী আর নেই

আপডেট সময় ০৫:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯