ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জামালপুরে তিনজনকে ৮১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক তিনটি অভিযানে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, আইসক্রিমের মেয়াদ উল্লেখ না থাকা এবং দধির ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিনজন ব্যবসায়ীকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ৬ মে বিকেলে জামালপুর শহরের সকাল বাজারে বেঙ্গল কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠান হ্যাপি মার্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রতিষ্ঠানটিতে কোম্পানির ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য বিক্রির হাতে নাতে প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালতের দল। পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় হ্যাপি মার্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভ্রাম্যমাণ আদালত শহরের ওই বাজারের তুষার স্টোরের আইসক্রিমের কোনো মেয়াদ লেখা না থাকায় দোকানটির মালিক মো. তুষারকে একই আইনের ৩৭ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন দুপুরে নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের পাঁচরাস্তা মোড়ে স্বদেশ সুইটস নামের মিষ্টি ও দইয়ের দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপির প্রমাণ পান। একই সাথে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকানটির মালিক মো. কবির উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৬ ধারায় তাকে এই জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে তিনজনকে ৮১ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯