ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন : গণনা চলছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে গণনা চলছে।

৫ মে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নগরীর ১২৭টি কেন্দ্রের সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সবকটি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যেই মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত ইকরামুল হক টিটুকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই আজ শুধু কাউন্সিলর পদে ভোট হয়। সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ জন এবং ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০ প্রার্থীসহ মোট ৩১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, আনসার ও গ্রাম পুলিশসহ পর্যাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন ছিল।

রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার আলীমুজ্জামান জানান, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে একজন করে নির্বাহী হাকিম এবং তিনজন ভ্রাম্যমাণ হাকিম, ১৬ জন বিচারিক হাকিম, ২২ প্ল্যাটুন বর্ডার গার্ড (বিজিবি) স্টাইকিং, আনসার ব্যাটালিয়ন টিম তিনটি, ৩৩টি ওয়ার্ডে ৩৩টি পুলিশের মোবাইল টিম এবং আরো ১১টি স্টাইকিং ফোর্স মোতায়েন হয়। ৫৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশসহ ৫ জন অস্ত্রধারী সদস্য মোতায়েন রয়েছে।’

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোট কেন্দ্র ১২৭টি, ভোট কক্ষ ৮৩০টি, ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন : গণনা চলছে

আপডেট সময় ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯