ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

মেলান্দহে ২০০ বস্তা চালসহ এক কালোবাজারি আটক

মেলান্দহে কালোবাজারে বিক্রি হওয়া ভটভটিবোঝাই ২০০ বস্তা চাল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২০০ বস্তা চালসহ কালোবাজারি আপেল মাহমুদকে আটক করেছে পুলিশ। ২০ এপ্রিল দুপুরে উপজেলার ভাঙ্গুনিডাঙ্গা তেঘরিয়া এলাকা থেকে পুলিশ ট্রাকটি আটক করেছে। আটক আপেল মাহমুদ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া গ্রামের ইমান আলীর ছেলে।

জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি হয়েছে, সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই সংস্থা ও মেলান্দহ থানা পুলিশের একটি দল অভিযানে নামে। ২০ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে তারা জামালপুর-মাদারগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাঙ্গুনীডাঙ্গা তেঘরিয়া এলাকা থেকে ২০০ বস্তা চালবোঝাই একটি ভটভটি গাড়ি আটক করে। প্রতি বস্তায় ৩০ কেজি চাল হিসেবে ওই ট্রলিতে মোট ৬ মেট্টিক টন চাল পাওয়া গেছে। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালোবাজারি আপেল মাহমুদকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আপেল মাহমুদ একজন খাদ্যব্যবসায়ী। মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে মেসার্স নাহার রাইস মিল ভাড়া নিয়ে ধান-চালের ব্যবসার পাশাপাশি কালোবাজারে সরকারি চাল ক্রয় করে বিভিন্ন আড়তে বিক্রি করে থাকেন। জব্দ করা চালগুলো সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তার হওয়ায় প্রাথমিকভাবে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ওই চালগুলো তিনি কোথা থেকে কিনেছেন তা তদন্ত করে দেখছে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলোর ক্রেতা আপেল মাহমুদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চালগুলো কোথা থেকে কিনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

মেলান্দহে ২০০ বস্তা চালসহ এক কালোবাজারি আটক

আপডেট সময় ০৯:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯