ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম

জামালপুর : নবগঠিত জেলা প্রতিবন্ধী সুরক্ষা ও উন্নয়ন ফোরামের সদস্যদের সাথে উপদেষ্টাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জামালপুরে গঠন করা হয়েছে একটি জেলাভিত্তিক ফোরাম।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১০ জুন, বুধবার প্রতিবন্ধিতা মূল্যায়নের ফলাফল বিনিময় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন -ওপিডি প্ল্যাটফরম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জী। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম।

কর্মশালা শেষে সকলের মতামতের ভিত্তিতে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম’ নামে নেটওয়ার্কিং সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক এএসএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হাসাবে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

১৫ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি ফোরামের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুস সালাম ও মো. রফিকুল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক সীমা রানী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মিনারা পারভীন, সমাজ কল্যান ও মহিলা বিষয়ক সম্পাদক রিনা বেগম, কোষাধ্যক্ষ মোছা. সাদেকা বেগম। কার্যকরী সদস্যরা হলেন- আমজাদ হোসেন, সাজু মিয়া, আব্দুল মান্নান, শাহনাজ আক্তার, খোরশেদ আলম, মোছা. অজুফা বেগম।

ফোরামের প্রধান উপদেষ্টা উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। অন্যান্য উপদেষ্টাবৃন্দ হলেন- ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জামালপুর শহর সমাজ সেবা কর্মকর্তা, সকল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, রেজিস্টার কর্মকর্তা, জেলা প্রবেশন কর্মকর্তা ও হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম বলেন, জেলাভিত্তিক গঠিত ফোরাম সত্যিকার অর্থেই কাজ করবে। তিনি তার দপ্তর থেকে এ ফোরামকে কার্যকর ও অর্থবহ সংগঠন প্রতিষ্ঠা লাভে সবধরণের সহায়তা করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

জেলা সমাজ কার্যালয়ের আওতাধীন এ ফোরাম গঠনে সহযোগিতা করছে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধী জেসমিন প্রকল্প। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন জেসমিন প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ শফিউর রহমান ও এমএন্ডই ম্যানেজার সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের জেন্ডার ও জলবায়ু বিষয়ক কর্মকর্তা সাদেকা বেগম।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম

আপডেট সময় ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬