ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জামালপুর : এফএনবি জামালপুর জেলা শাখার ত্রৈমাসিক সভায় অতিথি ও এনজিও প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এনজিও ফেডারেশন বাংলাদেশ-এফএনবি জামালপুর জেলা শাখার ত্রৈমাসিক সভা ৯ জুন, মঙ্গলবার ব্র্যাক আঞ্চলিক কার্যালয় জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এফএনবি জামালপুর জেলার সভাপতি ও উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা। সভা সঞ্চালনা করেন এফএনবি জামালপুর জেলার সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম।

সভায় এফএনবির সহ-সভাপতি ও এসএসএস-এর জোনাল ম্যানেজার আবুল বাসার সরদার, কোষাধ্যক্ষ ও বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো. আতাউর রহমান, সমাজসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, টিএমকেএস-এর নির্বাহী পরিচালক শামিমা খান, এএসপিএস-এর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম, গণচেতনার প্রকল্প সমন্বয়ক ফাতেমা নার্গিস, আশার এসডিএম মো. নজরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানসহ সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ফেডারেশনের চলমান কার্যক্রম, উপজেলা ভিত্তিক কমিটি গঠন, সদস্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক উন্নয়ন, মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যবৃন্দ এনজিও খাতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এফএনবি সেন্ট্রাল কাউন্সিলের স্থায়ী সদস্য হিসাবে উন্নয়ন সংঘ-ইউএস মনোনীত হওয়ায় সভায় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহম্মেদ অপু। তিনি উপজেলা ভিত্তিক কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরে এফএনবির কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভা শেষে এনজিও খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জেলার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬