ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে চলতি খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল সকালে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই আজ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন। এসব বীজ ও সার ব্যবহার করে ভাল ফলন নিয়ে কৃষকরা সুখে শান্তিতে থাকবে। তিনি উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রণোদনা কর্মসূচির আওতায় তিতপল্লা, দিগপাইত, মেষ্টা, কেন্দুয়া, লক্ষ্মীরচর ও রশিদপুর ইউনিয়নের ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপডেট সময় ১১:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯