ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মেলান্দহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ২৮ মার্চ বিকেল ৪টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা গ্রামে এ বিয়ে বন্ধ করা হয়।

জানা গেছে, পাছপয়লা গ্রামের আব্দুল হাকিমের ৯ম শ্রেণি পড়ুয়া মেয়ে সাবিহা আক্তারকে (১৪) পাশের বগা নাংলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির আহাম্মেদ জয়ের (১৬) সাথে বিয়ের সকল প্রস্তুতি নেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তদন্ত কেন্দ্রের পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কাশেম গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে বিয়ে অনুষ্ঠানের তোরণ-সামিয়ানা ভেঙ্গে দিয়ে বাল্যবিয়ের সকল আয়োজন পণ্ড করে দেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আগেই বর ও কনে পক্ষের লোকজন সেখান থেকে চলে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মেলান্দহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আপডেট সময় ১২:০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯