ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আটক ৩

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি জবর দখলে বাধাদানকারীদের মারপিট করে পুলিশে সোর্পদ করার ঘটনা ঘটেছে। ২৫ মার্চ সকালে পৌরসভার বাউসী বাঙ্গালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঈমান আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাধাদানকারী তিনজনকে আটক করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাঙ্গালী মৌজার ৩৭ শতাংশ জমি নিয়ে বাঙ্গালীপাড়া এলাকার মৃত শাহেদ আলী শেখের ছেলে হুসেন আলী, নবা মন্ডলের ছেলে আব্দুল মালেকের সাথে একই এলাকার পৈতৃকসূত্রে প্রাপ্ত দাবিদার মৃত রণা মন্ডলের ছেলে সুরুজ, কালু ও রফিকের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাধাদানকারী তিনজনকে আটক করেছে পুলিশ। ছবি : বাংলারচিঠি ডটকম

বিরোধপূর্ণ জমিতে হুসেন আলী ও আব্দুল মালেক কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে মাটি ও বালু ফেলে জোরপুর্বক জমি জবর দখল করতে গেলে কালু সুরুজ, রফিকসহ পরিবারের লোকজন জবর দখলে বাধা দিলে তাদের উপর চড়াও হয়ে ভাড়াটিয়াদের দিয়ে হামলা করে। এতে কালু (৫৫), সুরুজ (৫৪), রফিক (৩০), মজিরন (৪৫), মনোয়ারা (৪০), মিলন (২৫), খুশি (২২), অবনা (৪৫), নাজমা (৫০), শাপলা (২৮), অমিসা (৪৫) গুরুতর আহতসহ অন্তত ২৫ জন আহত হন।

গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রভাবশালীরা মারধর করার পর সুরুজ, কালু, রফিককে দৌড়ে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলারচিঠি ডটকম বলেন, জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আটক ৩

আপডেট সময় ০৫:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯