ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি ২০ মার্চ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি ২০ মার্চ স্থানীয় সময় সকাল দশটায় (বাংলাদেশ সময় সকাল আটটায়)। খবর বাসসের।

সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক চিকিৎসক আবু নাসার রিজভী ১৯ মার্চ সকালে এ তথ্য জানান।

তিনি জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী করবেন চিকিৎসক ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামি।

এ সময় ওবায়দুল কাদেরের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানান।

অন্যান্যের মাঝে এ সময় উপস্থিত ছিলেন, ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি ২০ মার্চ, দেশবাসীর কাছে দোয়া কামনা

আপডেট সময় ০৬:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯