ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে অপরাজেয় বাংলাদেশের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জামালপুরের সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়কেন্দ্র অপরাজেয় বাংলাদেশ জামালপুর কার্যালয়ের উদ্যোগে ১৭ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অপরাজেয় বাংলাদেশের সাধারণ সম্পাদক আঞ্জু মনোয়ারা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপরাজেয় বাংলাদেশের সাধারণ সম্পাদক আঞ্জু মনোয়ারা বেগম। ছবি : বাংলারচিঠি ডটকম

অপরাজেয় বাংলাদেশের পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, কাউন্সিলর জামালপাশা, নারীনেত্রী মনিরা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজেয় বাংলাদেশের আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ। ছবি : বাংলারচিঠি ডটকম

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি শিশুদের নিয়ে কেক কেটে সবার মুখে তুলে দেন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং তাঁর সংগ্রামমুখর জীবনের ওপর আলোকপাত করে দলমত নির্বিশেষে জাতির জনকের জীবনাদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানান।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে অপরাজেয় বাংলাদেশের কর্মসূচি

আপডেট সময় ০৮:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯