ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে বিকেএসপির খেলোয়াড় বাছাই

বিকেএসপির নির্বাচকেরা ক্ষুদে খেলোয়াড়দের বাছাই করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান-বিকেএসপির তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি জামালপুরে সম্পন্ন হয়েছে। জামালপুরে জিলা স্কুল মাঠে ১২ মার্চ সকাল ৮টায় ২ ক্যাটাগরিতে ১৭টি খেলায় খেলোয়াড় বাছাই শুরু হয়।

জানা গেছে, বাছাইয়ে ক্রিকেট ফুটবল, আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেট বল, হকি, জুডো, কারাতে, টেবিল টেনিস, শুটিং, তায়কোয়ানডো, ভলিবল ও উশু খেলায় অনূর্ধ্ব-১২ থেকে ১৪ বছর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব-৮ থেকে ১২ বছর বয়সি খেলোয়াড় যাচাই বাছাই করে নির্বাচন করা হয়। যাছাই বাছাইয়ে ২২৭ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নেয়।

যাছাই বাছাইয়ে নির্বাচক দলের মধ্যে ছিলেন দলনেতা বিকেএসপির ফুটবল কোচ পরিতোষ দেওয়ান, ক্রিকেট কোচ গোলাম ইসতিয়াক ও মনিষ হাওলাদার, ফুটবল কোচ শহিদুল ইসলাম লিটন, হকি কোচ মওদুদুর রহমান ও জিমন্যাস্টিক্স কোচ মুশফিকুর রহমান।

নির্বাচক দলনেতা পরিতোষ দেওয়ান বলেন, খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলায় পারদর্শিতার বাছাই পরীক্ষা সম্পন্ন শেষে প্রথম পর্যায়ে ১ হাজার জনকে নির্বাচিত করে তাদেরকে মাসব্যাপী ট্রেনিং শেষে প্রতিভাবান ৬০০ জনকে নির্বাচন করে আরো দেড় মাসের ট্রেনিং করানো হবে। ট্রেনিং শেষে খেলার যাবতীয় ক্রীড়া সাজ-সরঞ্জামসহ সনদ দেওয়া হবে। ১৩ মার্চ শেরপুরে খেলোয়াড় বাছাই কার্যক্রম করা হবে।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে বিকেএসপির খেলোয়াড় বাছাই

আপডেট সময় ০৬:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯