ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে ওবায়দুল কাদেরকে

বাংলারচিঠি ডটকম ডেস্ক : অসুস্থ ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় ৪ মার্চ রাত ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটর নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

এর আগে ৪ মার্চ বিকেল সোয়া ৩টার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ভারত থেকে নিয়ে আসা হয় প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীকে। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএসএমএমইউয়ের চিকিৎসকরা।

ওবায়দুল কাদেরকে দেখার পর ডা. দেবী শেঠী জানান, ওবায়দুল কাদেরের ব্লাড সার্কুলেশন, হার্টবিট এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া নাকে ও মুখে লাগানো নল খুলে ফেলা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

ভারতের এই চিকিৎসক ৪ মার্চ একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর তিনি সরাসরি ডি ব্লকের কার্ডিওলজি বিভাগে ওবায়দুল কাদেরকে দেখতে প্রবেশ করেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার চিন্তা করা হলেও পরে সেখান থেকেই ঢাকায় আসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আপাতত সিঙ্গাপুর না নেয়ার সিদ্ধান্ত হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে ওবায়দুল কাদেরকে

আপডেট সময় ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯