ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

রাতকানা রোগরোধসহ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ লাভের সহায়ক ভূমিকা রাখতে ৯ ফেব্রুয়ারি সারাদেশের মতো জামালপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হয়েছে। সকাল ৯টায় জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি।

উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. সিরাজুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস হাসান, চিকিৎসক এ কে এম শফিকুজ্জামন প্রমুখ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জামালপুরে ৩ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।

রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন ভাসমান জনঅধ্যুষিত এলাকায় ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

উল্লেখ, চলতি বছরের ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করার কথা থাকলেও অনিবার্য কারণবসত কেন্দ্রিয়ভাবে তা বন্ধ রাখা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় ০৯:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯