ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

৫ ফেব্রুয়ারি সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। দেশে ৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি এবং ৫ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

৫ ফেব্রুয়ারি ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং ৬ ফেব্রুয়ারি ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আপডেট সময় ০১:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯