ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জামালপুরে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত

জামালপুরে বিশ্ব ক্যান্সার দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘আমি আছি আমি থাকবো ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’ এই লক্ষ্য নিয়ে জামালপুরে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জামালপুর সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকীম মাহমুদ সাদী। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকীম মাহমুদ সাদী। ছবি : বাংলারচিঠি ডটকম

পরে সিভিল সার্জন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম সভাকক্ষে উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকীম মাহমুদ সাদীর সভাপতিত্বে ক্যান্সার সচেতনতা, ক্যান্সার রোগীর চিকিৎসা ও পরামর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. সিরাজুল ইসলাম, চিকিৎসা কর্মকর্তা ও ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক এ এ এম আবু তাহের, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহা. আখতারুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসকা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক কে এম শফিকুজ্জামান, বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী, বক্ষব্যাধি ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও হিমু পরিবহনের জামালপুর শাখার সদস্যবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯