ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আগমনে সরিষাবাড়ীতে সাজ সাজ রব

প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানকে স্বাগত জানাতে সরিষাবাড়ীর রাস্তায় রাস্তায় ছেয়ে গেছে তোরণে। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের আগমনে তাকে বরণ করতে বর্ণালী সাজে প্রস্তুত সরিষাবাড়ী। ৭ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম তিনি তার নিজ নির্বাচনী আসন সরিষাবাড়ীতে আসছেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সরিষাবাড়ী প্রেসক্লাব সংলগ্ন ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দানে ২ ফেব্রুয়ারি বেলা ২টায় এক গণসংবর্ধনার আয়োজন করেছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নিবাহী কমিটির সদস্য মির্জা আজম। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ জেলা উপজেলা পর্র্যায়ে দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ।

গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিগপাইত থেকে তারাকান্দি যমুনা সারকারখানা পর্যন্ত মহাসড়কে কয়েক গজ পর পর কয়েকশত তোরণ নির্মাণ করা হয়েছে। সেই সাথে তৈরি করা হয়েছে ব্যক্তি পরিচয়ে বিভিন্ন রঙের ফেস্টুন, ব্যানার।

প্রতিমন্ত্রীর আগমনে দলীয় নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের সরিষাবাড়ীবাসীর ব্যাপক উৎসাহ উদ্দীপনা উল্লাস দেখা যায়। প্রতিমন্ত্রী ১ ফেব্রুয়ারি দুপুরে তার নিজবাড়ি দৌলতপুরে উপস্থিত হয়ে জুম্মার নামাজ আদায় ও বাবার কবর জিয়ারত করেন। বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নিজ বাড়িতে রাত্রীযাপন করেন। মন্ত্রণালয়ের প্রটোকল অনুযায়ী ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় গণসংবর্ধনায় উপস্থিত থাকবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আগমনে সরিষাবাড়ীতে সাজ সাজ রব

আপডেট সময় ০৬:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯