ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাংলাদেশ ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে ইমরুল কায়েসকে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দলে অবশেষে যুক্ত করা হয়েছে ওপেনার ইমরুল কায়েসকে। ৩১ জানুয়ারি ইমরুলের ওয়ানডে দলে অন্তর্ভুক্তির খবর প্রকাশ করা হয়।

তবে ইমরুলকে অন্তর্ভুক্ত করা হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেয়া হবে না বলেও উল্লেখ করা জানানো হয়েছে। ফলে ১৫ সদস্যের বদলে ১৬ সদস্যের ওয়ানডে দল নিয়েই টিম বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।

ইমরুল কায়েস সাম্প্রতিক সময়ে রয়েছেন ভালো ফর্মে। তবুও তাকে উপেক্ষা করে নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ দেয়া হয়েছিল ফর্মহীনতায় ভোগা অনেক ব্যাটসম্যানকে। এ নিয়ে কয়েকদিন ধরে দেশের ক্রিকেট অঙ্গনে চলছিল তূমুল আলোচনা-সমালোচনা।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা যে তিনজন ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পাননি তাদের একজন ছিলেন ইমরুল (অপর দুজন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু)। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে দলে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এ নিয়ে প্রকাশ্যে হতাশাও প্রকাশ করেছিলেন ইমরুল।

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ দিয়ে। সফরের তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ যথাক্রমে ১৩, ১৬ ও ২০শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ম্যাকলেন পার্ক, দ্বিতীয়টি হ্যাগলি ওভাল আর শেষ ম্যাচটি ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে অনুষ্ঠিত হবে।

একনজরে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দল:

মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাঈম হাসান।

একনজরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি (২০১৯)-

ম্যাচ                       তারিখ

প্রথম ওয়ানডে       ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে     ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে    ২০ ফেব্রুয়ারি

প্রথম টেস্ট           ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট        ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট       ১৬-২০ মার্চ

সূত্র: ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বাংলাদেশ ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে ইমরুল কায়েসকে

আপডেট সময় ০৯:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯