ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুরে হেরোইনসহ ৩ জন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার তিনজন মাদক কারবারি। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার বগাবাইদ গ্রামে ২৮ জানুয়ারি বিকেলে অভিযান চালিয়ে হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি বিকেল পৌনে চারটার দিকে জামালপুর সদর উপজেলার বগাবাইদ গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে মো ইসহাক (৪০), বগাবাইদ গ্রামের মো. আইয়ুব আলী মুন্সীর ছেলে মো. আজিজুর রহমান বাবুল (২৮) ও মৃত মীর আব্দুল কুদ্দুছের ছেলে মীর স্বপন (৩৫)।

তাদের কাছ থেকে আনুমানিক ০.৫ গ্রাম হেরোইন ও একটি হউজু-১৫০-৯ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জামালপুরে হেরোইনসহ ৩ জন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯