ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে দশানী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় দশানী নদীতে নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড়। ছবি : বাংলারচিঠি ডটকম

গাইবান্ধায় দশানী নদীতে নিখোঁজ শিশুর অনুসন্ধানে অংশ নেয় ফায়ার সার্ভিস। ছবি : সাহিদুর রহমান

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীতে ডুবে নিখোঁজের একদিন পর ১৫ জানুয়ারি দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আছাদুজ্জামান নামের ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। মৃত ওই শিশু উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর গ্রামের বাবুল শেখের ছেলে। ১৪ জানুয়ারি বিকেল ৪টার দিকে স্থানীয় চন্দনপুরে দশানী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল শিশুটি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল শেখের ছেলে শিশু আছাদুজ্জামান ১৪ জানুয়ারি বিকেল ৪টার দিকে তার নানার সাথে গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে দশানী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাতেই স্থানীয় লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে শিশুটির কোনো সন্ধান পায়নি।

১৫ জানুয়ারি সকালে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের একজন ডুবুরিসহ চার সদস্যের একটি উদ্ধার দল নিয়ে দলনেতা মোনায়েম হোসেন ঘটনাস্থল দশানী নদীতে শিশুটির অনুসন্ধানে নামেন। ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল গণির নেতৃত্বে সেখান থেকেও একটি দল উদ্ধার অভিযানে অংশ নেন। অনুসন্ধানের এক পর্যায়ে ১৫ জানুয়ারি বেলা পৌনে দুটার দিকে ঘটনাস্থলের কাছেই ১০০ ফুট পানির গভীর থেকে শিশু আসাদুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। পরে গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাকছুদুর রহমান আনছারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিশুটির মরদেহ তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

ছয় বছরের একটি শিশু পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা জানাজানি হলে আশপাশের কয়েক গ্রামের শত শত উৎসুক মানুষ দশানী নদীর পাড়ে ভিড় জমান।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল গণি বাংলারচিঠি ডটকমকে বলেন, ডুবুরিসহ ফায়ার সার্ভিসের অন্যান্য উদ্ধারকর্মীরা প্রায় চার ঘন্টা সময় ধরে দশানী নদীতে অনুসন্ধান চালায়। এক পর্যায়ে বেলা পৌনে দুটার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ইসলামপুরে দশানী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯