ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

জামালপুরে আগুনে পুড়ে ছাই চারটি দরিদ্র পরিবারের বসতঘর

আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘর। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দরিদ্র পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১৫ জানুয়ারি সকাল ৭টার দিকে শরিফপুর পূর্ববাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক কালু মিয়া বাংলারচিঠি ডটকমকে জানান, সকাল ৭টার দিকে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার টিনের ঘরের বাইরের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট হয়ে তার ঘরে আগুন লেগে যায়। তখন তিনি স্ত্রী-সন্তান নিয়ে দ্রুত ঘর থেকে বাইরে গিয়ে প্রতিবেশীদের ডাক দেন। আগুনে তার সম্পূর্ণ ঘর পুড়ে নগদ টাকা-পয়সা, চাল, ডালসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে।

এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কালু মিয়ার দুই ছেলে লাল চান ও কালা চানের দুটি ঘর ও তার ভাই মো. হবিবর রহমানের একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরো কয়েকটি বাড়ি আগুন থেকে রক্ষা পায়। আগুনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় তাদের অন্তত প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন বাংলারচিঠি ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চারটি পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুরে আগুনে পুড়ে ছাই চারটি দরিদ্র পরিবারের বসতঘর

আপডেট সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯