ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

কারিগরি বোর্ডের স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমাধারীদের সরকারি চাকরিতে নিয়োগে বাধা নেই

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমাধারীদেরকে সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বাধা নেই বলে হাইকোর্টের রিভিউ আবেদন খারিজ করে আগের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ২৪ মে হাইকোর্ট এ সংক্রান্ত চারটি রিট নিষ্পত্তি করে রায়ে বলেন, কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ডিপ্লোমাধারীদেরকে চাকরিতে আবেদন বা নিয়োগদানের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণদের মধ্য থেকে যারাই আবেদন করবে তাদের মধ্য থেকে যারা মেধাবী ও যোগ্য তাদের নিয়োগ দিতে হবে। এর পর ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি কর্তৃপক্ষ।

আদালতে রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। ২০১৩ সালের ১৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল টেকনোলজিস্টদের ২ হাজার ৭৭টি পদের বিপরীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবেন। পরে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রাজীব কুমার মণ্ডল, নাজমুল হক, আবু জাফর মো. সালেহ প্রমুখ।

এ রায়ের বিরুদ্ধে রিভিউ করেন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কর্তৃপক্ষ। রিভিউ শুনানী কয়েক দফা পিছালেও ১০ জানুয়ারি তা পূর্ণাঙ্গ শুনানী হয়। শুনানীতে রিভিউ আবেদন খারিজ করে আগের আবেদন বহাল রাখা হয়। এতে করে এখন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের মেডিক্যাল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে আবেদনে আর বাধা রইলো না।
সূত্র : প্রেসটিভি নিউজ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

কারিগরি বোর্ডের স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমাধারীদের সরকারি চাকরিতে নিয়োগে বাধা নেই

আপডেট সময় ০৯:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯