ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

চতুর্থবারের মতো সংসদ নেতা হলেন শেখ হাসিনা

শপথ বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি: পিআইডি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের নব নির্বাচিত সংসদ সদস্যরা তাকে সংসদ নেতা নির্বাচিত করেন।

দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সকালে শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৯৯৬ সালে সরকার গঠনের পর প্রথমবারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করেন তিনি।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা ২৮৮টি আসনে জয়ী হন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

চতুর্থবারের মতো সংসদ নেতা হলেন শেখ হাসিনা

আপডেট সময় ০৫:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯