ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

নূরানী মাদরাসা বোর্ডে প্রথম স্থান লাভ করেছে জামালপুরের সিয়াম

মেধা তালিকায় প্রথম স্থান লাভকারী মো. সিয়াম হুসেন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রাথমিক সমাপনী পরীক্ষার সমমানের শিক্ষা ব্যবস্থা নূরারী তা’লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছে জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিরুথা রওজাতুল উলুম মাদরাসার ছাত্র মো. সিয়াম হুসেন। এই বোর্ডের আওতায় ২০ জন মেধা তালিকার মধ্যে এই প্রতিষ্ঠান থেকেই আটজন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান লাভ করে অবাক করে দিয়েছে কর্তৃপক্ষ থেকে শুরু করে নূরানী বোর্ডকে।

জানা যায়, নূরানী তা’লিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের আওতায় চলতি বছরের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বাংলাদেশে ১০ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৩৭৭ জন ছাত্র ও ছাত্রী অংশ নেয়। তিরুথা রওজাতুল উলুম মাদরাসা থেকে অংশ নেয়া ২৪ জনের মধ্যে সবাই কৃতিত্বের সাথে পাশ করলেও তারমধ্যে আটজনই সেরা ২০ এ স্থান করে নেয়ার গৌরব অর্জন করে।

মেধা তালিকা অর্জনকারী শিক্ষার্থীরা হলো প্রথম স্থান মো. সিয়াম হোসেন, প্রাপ্ত নম্বর ৮৯১, পঞ্চম স্থান মোছা. জুলেখা আক্তার , প্রাপ্ত নম্বর ৮৮৭, সপ্তম স্থান মোছা. সোমাইয়া, প্রাপ্ত নম্বর ৮৮৫, ১০ম স্থান মো. আবু সালেহ নোমান, প্রাপ্ত নম্বর ৮৮২, যুগ্মভাবে ১৩তম স্থান লাভ করেছে যথাক্রমে মোছা. নুরেদীল জান্নাত ও মোছা. জান্নাতুল আদন তুশি, তাদের প্রাপ্ত নম্বর ৮৭৯, ১৪তম স্থান মো. সাইম ইসলাম, প্রাপ্ত নম্বর ৮৭৮ এবং ২০তম স্থান লাভ করেছে মো. কাউছার, প্রাপ্ত নম্বর ৮৭১। মেধাবী শিক্ষার্থীদের বাড়ি জামালপুর সদর উপজেলার রামনগর, ধোপাকুড়ি ও বামুনপাড়া গ্রামে।

প্রথম স্থান লাভকারী সিয়াম জামালপুর পৌরসভাধীন রামনগর গ্রামের বাসিন্দা মো. ফারুক হুসেনের ছেলে।

মেধাবীদের এই কৃতিত্বে শিক্ষক, অভিভাবক, কমিটির সদস্য, এলাকাবাসী গর্ববোধ করছে। এই কৃতিত্ব ধরে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানানোর পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপামর এলাকাবাসী।

উল্লেখ, জামালপুর পৌরসভাধীন ১২ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত তিরুথা রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা আরবী ও কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সহশিক্ষা কার্যক্রমে সমান দক্ষতা ও সুনামের সাথে পাঠদান করে আসছে বলে এলাকার লোকজন গর্বের সাথে প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নূরানী মাদরাসা বোর্ডে প্রথম স্থান লাভ করেছে জামালপুরের সিয়াম

আপডেট সময় ০৭:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮