ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে শফিক সভাপতি, শুভ্র সম্পাদক নির্বাচিত

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান এবং সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২০১৯ সালের জন্য এনটিভি’র স্টাফ করসপনডেন্ট ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শফিক জামান সভাপতি এবং ডিবিসি নিউজ ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৫ ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে যথাক্রমে নিউ এইজের কামাল হোসেন, এসএ টিভির ফজলে এলাহী মাকাম ও যুগান্তরের মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ বিজয় টিভি ও ভোরের দর্পনের জুয়েল রানা, দপ্তর সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, সাহিত্য সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, ক্রীড়া সম্পাদক মাই টিভির শামীম আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, দিনকালের মুকুল রানা, জামালপুর নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আইনজীবী ইউসুফ আলী, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, দি ডেইলি স্টারের এ বি এম আমিনুল ইসলাম লিটন এবং ইত্তেফাকের শাহ জামাল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও ২০২০ সালের জন্য সভাপতি হিসেবে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুকুল রানা আগাম নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

এর আগে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে শফিক সভাপতি, শুভ্র সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ০৬:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮