ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

বিভিন্ন দাবিতে জামালপুরে রেল অভিযাত্রা

যাত্রীসেবা নিশ্চিতকরণ ও রেলের সার্বিক উন্নয়নের দাবিতে জামালপুর রেলস্টেশনে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

নিরাপদ, সাশ্রয়ী ও জনপ্রিয় পরিবহন হিসেবে বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও রেলের সার্বিক উন্নয়নের দাবিতে বিভিন্ন সংগঠন ৭ ডিসেম্বর দুপুরে জামালপুরে রেল অভিযাত্রা প্রচারাভিযান চালিয়েছে। ঢাকা থেকে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবাসহ দশটি স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিনিধি দল এ অভিযাত্রায় অংশ নেন।

রেল অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটির সদস্যরা ৭ ডিসেম্বর ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে বেলা সোয়া ১২টায় জামালপুর রেলস্টেশনে পৌঁছান। তারা ওই ট্রেন থেকে নেমে ট্রেনটির ইঞ্জিনের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট সময়ের জন্য প্রতীকি ট্রেন অবরোধ করেন। পরে তারা রেলস্টেশন প্লাটফরমে বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও রেলের সার্বিক উন্নয়নের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

যাত্রীসেবা নিশ্চিতকরণ ও রেলের সার্বিক উন্নয়নের দাবিতে জামালপুর রেলস্টেশনে রেল অভিযাত্রার প্রচারাভিযানের সমাবেশ। ছবি : বাংলারচিঠি ডটকম

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি রাশেদুল হাসান শেলী, খিলগাঁও সংস্থার সভাপতি মো. লুৎফর রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী ঈমাম দুলাল, পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা জামালপুর জেলা শাখার সভাপতি শফিক জামান ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. ইউছুফ আলী, পরিবেশ রক্ষা আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ।

বক্তারা জামালপুর টু ঢাকা ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, সারা দেশে পর্যাপ্ত ইঞ্জিন, বগি, ওয়াগন ও রেল লাইন বৃদ্ধি করা, জনবল নিয়োগ ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ট্রেনের সময়সূচি, ব্যবস্থাপনা ও সেবা উন্নত করা, বড় ও ছোট শহরগুলোতে আধা ঘন্টা পরপর শাটল ট্রেন চালু করা, রেলের জমি পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ এবং ট্রেনের টিকিট কালোবাজারি ও সকল প্রকার দুর্নীতি বন্ধ করাসহ ১২ দফা দাবি তুলে ধরে সরকার ও রেল কর্তৃপক্ষের সুনজর দেওয়ার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

বিভিন্ন দাবিতে জামালপুরে রেল অভিযাত্রা

আপডেট সময় ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮