ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাংলাদেশে যক্ষ্মারোগীর চিকিৎসার সাফল্যের হার শতকরা ৭৭ ভাগ

নাটাবের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মাহমুদ সাদী। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

যক্ষ্মা রোগ একটি প্রাচীন প্রাণঘাতি রোগ হলেও বাংলাদেশে যক্ষ্মা রোগীর চিকিৎসার সাফল্যের হার শতকরা ৭৭ ভাগ। যক্ষ্মা একটি প্রাচীন প্রাণঘাতি ব্যাধি। আগে এ রোগের চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে এ রোগের চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব জামালপুর জেলা শাখা ৬ ডিসেম্বর দুপুরে শহরের তমালতলা এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করে।

নাটাব জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মাহমুদ সাদী। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামালপুর বক্ষব্যাধি ক্লিনিকের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ যক্ষ্মা বিশেষজ্ঞ চিকিৎসক আহাম্মদ আলী আকন্দ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন ও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী মো. ইউসুফ আলী।

প্রধান আলোচক যক্ষ্মা বিশেষজ্ঞ চিকিৎসক আহাম্মদ আলী আকন্দ জানান, যক্ষ্মা একটি জীবাণু সংক্রামক রোগ। মানবদেহের ফুসফুসে এবং ফুসফুস বহির্ভূত দেহের যেকোনো স্থানে যক্ষ্মার জীবাণু সংক্রমিত হতে পারে। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। তাই সবার আগে প্রয়োজন এই রোগ সম্পর্কে সবাইকে সচেতন থাকা।

একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে ২ লাখ ৪৪ হাজার ২০১ জন রোগী শনাক্ত হয়েছে ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ১৫ বছরের কম শিশু যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ১৮৯ জন। সব মিলিয়ে দেশে যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে শতকরা ৪৭ ভাগ। এখনও শতকরা ৩৩ ভাগ রোগী চিকিৎসার আওতায় আসেনি। তবে সারা বিশ্বের মধ্যে যেখানে যক্ষ্মা রোগীর চিকিৎসার সাফল্যের হার শতকরা ৫৪ ভাগ, সেখানে বাংলাদেশের সাফল্যের হার শতকরা ৭৭ ভাগ।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও ঢাকা থেকে সম্প্রচারিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বাংলাদেশে যক্ষ্মারোগীর চিকিৎসার সাফল্যের হার শতকরা ৭৭ ভাগ

আপডেট সময় ১০:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮