ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির নির্দেশ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। ছবি : সংরক্ষিত

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা (সংরক্ষিত ছবি)

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৪ নভেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সিইসি এই নির্দেশ দেন। বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসির মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়ে সিইসি বলেন, কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে।

সিইসি নির্বাচনে প্রার্থী এবং জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বলেন, যে যেই এলাকায় দায়িত্ব পালন করবেন সেসব এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। যাতে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সমস্যা হলে তাদের সাহায্য নেয়া যায়।

তিনি গণমাধ্যম প্রতিনিধিদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করতেও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের সময় আরও তিনদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণ করতে হবে।’

এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির নির্দেশ

আপডেট সময় ০৫:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮