ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

পালপাড়ায় গাঁজার আসরে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

র‌্যাব জামালপুর সিপিসি-১ এর অভিযানে জামালপুর ও শেরপুর জেলার ছয়জন মাদকাসক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর বিকেলে জামালপুর পৌরসভার পালপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান ও র‌্যাব জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি দল ৩০ অক্টোবর বিকেল পাঁচটায় জামালপুর পৌরসভার পালপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় মো. মকবুল আলীর মনিহারি দোকানের পিছনে গাঁজার আসর থেকে ছয়জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, তিনটি গাঁজা খাওয়ার কলকি, একটি লোহার তৈরি গাঁজা কাটার কাটনি, একটি কাঠের টুকরা ও নারিকেলের ছোবড়া জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় তাদের প্রত্যেককে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মাদকাসক্তরা হলেন শেরপুর সদর উপজেলার কুলুরচর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো আব্দুল বারেক (৫৫), জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকার মো. ছামিল উদ্দিনের ছেলে মো. লিটন (২৫), কাছারিপাড়া এলাকার মো. নুরুল হকের ছেলে মো. মমিনুল ইসলাম সঞ্চয় (২৩) ও মো. মুরাদ আলী খানের ছেলে মো. রকিব হাসান রুমি (৩০), দয়াময়ী মোড় এলাকার মৃত বারেক শেখের ছেলে মো. হামিদ শেখ এবং চালাপাড়া এলাকার দোস্ত মামুদের ছেলে মো. বাচ্চু মিয়া (৪৭)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পালপাড়ায় গাঁজার আসরে র‌্যাবের অভিযান

আপডেট সময় ১১:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮