ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মদ পানের দায়ে ৪ জনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত চার মাদকাসক্ত। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুরের চারজন মাদকাসক্তকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর দুপুরে জামালপুর শহরের রানীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সূত্র জেলা প্রশাসন ও র‌্যাব।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম র‌্যাব জামালপুর-সিপিসি-১ এর উপপরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষসহ র‌্যাবের একটি আভিযানিক দল নিয়ে ২৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শহরের রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় মদ পান করার অভিযোগে চারজন মাদকাসক্তকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মাদকাসক্তরা হলেন জামালপুর পৌরশহরের ডাকপাড়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. রাজু সরকার (৪০), একই এলাকার মো. উকিল উদ্দিনের ছেলে মো. রাকিব উদ্দিন রনি (৩০), বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. আব্দুল বাতেন খন্দকার (৩৫) ও একই উপজেলার দিকপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত আহালু গোটকার ছেলে মো. তাজুল ইসলাম (৪০)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক

মদ পানের দায়ে ৪ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৮:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮