ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

নৌকায় ভোট চাইলেন অধ্যক্ষ আব্দুর রশিদ

ভোটার জনতার সাথে কুশল বিনিময় করেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রশিদ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি,
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকরে মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ।

২০ অক্টোবর বিকেলে পৌর এলাকার আরামনগর বাজার, হাসপাতাল রোড়, মুক্তিযোদ্ধা সংসদ মোড়, রেল স্টেশন চত্ত্বর, সিমলা বাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র ভোটার জনতার মাঝে তুলে ধরে নৌকা প্রতীকের প্রচারণা চালান। পরে পৌরসভার সামনে এসে এক নির্বাচনি সমাবেশে যোগ দেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।

আগামী সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে অধ্যক্ষ আব্দুর রশিদকে মনোনয়নের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, যুগ্মসম্পাদক এম এ গনি, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি, সাংগঠনিক সম্পাদক ভিপি খোরশেদুল আলম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আব্দুল রউফ গফুর, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন শিবলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

নৌকায় ভোট চাইলেন অধ্যক্ষ আব্দুর রশিদ

আপডেট সময় ১০:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮