ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ : হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকং-কে হারিয়ে এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো বাংলাদেশের যুবারা। ২ অক্টোবর ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে হংকংকে। গ্রুপের অন্য ম্যাচে শ্রীলংকা ২৩ রানে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশের সেমিফাইনালে উঠা সহজ হয়ে যায়। ৩ খেলায় সবক’টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিতে উঠলো শ্রীলংকাও। ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট কাটে বাংলাদেশ। ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পাকিস্তান।

চট্টগ্রামের জহুর অহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে হংকং-কে ব্যাটিং-এ পাঠায় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের বোলিং তোপে ৪৬ দশমিক ৫ ওভার ব্যাট করে ৯১ রানে অলআউট হয় হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করে করেন কালহান চাল্লু ও অদিত গোরাওয়ারা। এছাড়া অধিনায়ক কবির সোধি ১৩ ও হারুন আরশেদ ১০ রান করেন। বাংলাদেশের রিসাদ হোসেন ৩টি, মৃত্যুঞ্জয় চৌধুরি-রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না বাংলাদেশের। তবে ৯২ রানে জয়ের লক্ষ্যে শুরুটা ভালো ছিলো না বাংলাদেশেরও। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। তবে পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন আকবর আলী ও মাহমুদুল হাসান জয়। এই জুটির কল্যাণে ম্যাচ জয়ের পথ সহজ হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ১১ দশমিক ২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে জয় অপরাজিত ৩২ ও আকবর ২৫ রান করেন। হংকং-এর পক্ষে নাসরুল্লাহ রানা ৩৯ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রিসাদ।
সূত্র :বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ : হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮