ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন মল্লিক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন মল্লিক।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, লক্ষীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির জেলা ব্যবস্থাপক আব্দুল খালেক।

কর্মশালায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেলাইকর্মী, ঘটক, বিবাহ নিবন্ধক, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কর্মশালায় চলমান নারী ও শিশু নির্যাতনের ভয়বহতা তুলে ধরে অভিলম্বে প্রচলিত আইনের প্রয়োগ, সামাজিক জাগরণ সৃষ্টি, অপসংস্কৃতিরোধ, ধর্মীয় অনুশাসন মেনে চলা, ১৮ বছরের আগে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধসহ বিভিন্ন সুপারিশ উঠে আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮