ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

হতাশার কিছু নেই, ফাইনাল খেলার চান্স আছে : মাশরাফি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এশিয়া কাপে টানা দুই ম্যাচে বাজেভাবে হারের পরও ফাইনাল খেলার আশা ছাড়েননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। ভালো করে ঘুরে দাঁড়ানোর এখনও সুযোগ আছে। একটা দিন সময় আছে পরের ম্যাচের আগে। নিজেদের একটু গুছিয়ে নিয়ে পরের ম্যাচে নামতে হবে।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এখনও সম্ভব (ফাইনাল)। আমার কাছে মনে হয়, এত হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই দুটি ম্যাচে হার হতাশার। এটা কেউই চায়নি। বিশেষ করে এই ম্যাচের ফলাফলটা একটু বেশি হতাশার। কারণ গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকেও আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। অবশ্যই হতাশার।’

মাশরাফি বলেন, ‘তবে আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। একটা ভাল দিনেই সব বদলে যেতে পারে। আফগানিস্তানের সাথে ম্যাচে যদি আমরা জিততে পারি, তাহলে ৫০-৫০ চান্স চলে আসবে। এরপর পাকিস্তানের সাথে ম্যাচ জিতলে ভালো সুযোগ থাকবে (ফাইনালের)।’
সূত্র : সময় টিভি নিউজ

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

হতাশার কিছু নেই, ফাইনাল খেলার চান্স আছে : মাশরাফি

আপডেট সময় ০৭:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮