ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

জামালপুরে শিশু আইন বিষয়ক পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

জামালপুর উন্নয়ন সংঘের উদ্যোগে শিশু আইন বিষয়ক পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক॥
আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের সর্বোত্তম স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের আওতায় জাতিসংঘের শিশু অধিকার সনদ, শিশু আইন ও কিশোর বিচার ব্যবস্থার ওপর ১৭ সেপ্টেম্বর থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

জামালপুর পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার কর্মকর্তা রাম পদ মন্ডল, ডিবি পরিদর্শক সালেমুজ্জামান, জামালপুর আদালত পরিদর্শক আলহাজ আব্দুল কাদের, জামালপুর পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তা আবেদা খান প্রমূখ।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন অপরাজেয় বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা রায়হানা চৌধুরী, উন্নয়ন সংঘের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন ও সমাজকর্মী আরজু মিয়া।

প্রশিক্ষণে জামালপুর জেলার প্রত্যেকটি থানা ও তদন্ত কেন্দ্রের মোট ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

উল্লেখ, ইউরোপিও ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং অপরাজেয় বাংলাদেশের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ গত তিন বছর যাবৎ আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের প্রাতিষ্ঠানিক সহায়তা উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে শিশু আইন বিষয়ক পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮