ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মেলান্দহে এক বৈদ্যুতিকমিস্ত্রির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় চান মিয়া নামের এক বৈদ্যুতিকমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈইরবাড়ী গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত চান মিয়া (৪২) ঝাউগড়া ইউনিয়নের পৈইরবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চান মিয়া ছিলেন বৈদ্যুতিকমিস্ত্রি। ২ সেপ্টেম্বর রাত থেকে তিনি নিখোঁজ হন। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা তার বাড়ির কাছেই ধান ক্ষেতে এক ব্যক্তিকে মাটিতে উপুর হয়ে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজনদের জানায়। পরে চান মিয়ার স্বজনরা তাকে মৃত অবস্থায় শনাক্ত করে পুলিশে খবর দেয়। সকাল নয়টার দিকে পুলিশ ওই ধান ক্ষেত থেকে চান মিয়ার লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার গলায় রশি পেঁচানো ছিল। পুলিশ ও নিহতের স্বজনরা ধারণা করছেন তাকে পিটিয়ে এবং গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে, এ সম্পর্কে পুলিশ ও পরিবারের স্বজনরা নিশ্চিত হতে পারেনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে তাকে পিটিয়ে ও গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মেলান্দহে এক বৈদ্যুতিকমিস্ত্রির লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮