ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

পাবনায় মুক্তিযোদ্ধাকন্যাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

পাবনায় মুক্তিযোদ্ধাকন্যাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

পাবনায় মুক্তিযোদ্ধাকন্যাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
পাবনায় মুক্তিযোদ্ধাকন্যা মুক্তি খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখা। ২ সেপ্টেম্বর সকালে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখার সভাপতি শাহজাদা হোসেন আকন্দের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোখলেছুর রহমান হিরু, সাবেক উপ অধিনায়ক সুজাত আলী, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ স্বপন, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ, ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

বক্তারা মুক্তিযোদ্ধাকন্যা মুক্তি খাতুনকে আগুন পুড়িয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। একই সাথে বক্তারা জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়ায় গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পাবনায় মুক্তিযোদ্ধাকন্যাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮