ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়জন মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালানোর দায়ে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত সাতটি ইজিবাইক ও দুটি ভটভটিগাড়ি জব্দ করা হয়েছে। ১৬ আগস্ট দুপুরে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম।

জানা গেছে, জামালপুর সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় লাইসেন্সবিহীন ইজিবাইক, ভটভটি, থ্রি-হুইলার, ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে ১৬ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় আটক ব্যাটারিচালিত সাতটি ইজিবাইক ও দুটি ভটভটিগাড়ি জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া অভিযানের সময় নয়জন মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালানোর দায়ে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ আইনের বিভিন্ন ধারায় নয়টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম বাংলার চিঠি ডটকমকে বলেন, জনস্বার্থে এবং শহরের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে জরিমানা

আপডেট সময় ০৭:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮