ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেসি বার্সেলোনার নতুন অধিনায়ক

লিওনেল মেসি

লিওনেল মেসি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নতুন মৌসুমে আন্দ্রেস ইনিয়েস্তার স্থানে বার্সেলোনার নতুন অধিনায়ক মনোনীত হয়েছেন লিওনেল মেসি।

জাভি হার্নান্দেজ কাতারে পাড়ি দেবার পর ২০১৫ সাল থেকে বার্সেলোনা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনিয়েস্তা। কিন্তু গ্রীষ্মের শুরুতে জাপানীজ এ-লিগের ক্লাব ভিসেল কোবের পক্ষে চুক্তি করায় বার্সা ছেড়ে যান স্প্যানিশ এই উইঙ্গার। এর আগে অবশ্য ইনিয়েস্তার অনুপস্থিতিতে বেশ কয়েকবার বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছেন ৩১ বছর বয়সী মেসি। কিন্তু আসন্ন মৌসুমে স্থায়ীভাবেই তার কাঁধে উঠলো অধিনায়কের দায়িত্ব। বার্সেলোনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ৫৫২ গোল করা এই ফরোয়ার্ড ইতোমধ্যেই জাতীয় দলে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন। মেসির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সার্জিও বাসকোয়েট। ইনিয়েস্তা ও জেভিয়ার মাশচেরানোর বিদায়ের কারণে উন্মুক্ত হয়ে যাওয়া তৃতীয় ও চতুর্থ অধিনায়কের পদটি পূরণ করবেন জেরার্ড পিকে ও সার্জি রবার্তো।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কাতালান জায়ান্টে যোগ দেবার পরে এই প্রথমবারের মত সেন্টার-ব্যাক পিকে এই দায়িত্ব পেলেন। সম্প্রতী যুক্তরাষ্ট্র সফরে অনভিজ্ঞ বার্সা দলকে নেতৃত্ব দিয়েছেন সার্জি রবার্তো। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ২০০৬ সাল থেকে বার্সেলোনায় আছেন। পেপ গার্দিওলার অধীনে ২০১০ সালে প্রথম দলে অভিষেক হবার পর থেকে এ পর্যন্ত ২০০টি ম্যাচে মূল একাদশে খেলেছেন।

চারজন অধিনায়কই ক্লাবের লা মাসিয়া যুব একাডেমি থেকে উঠে এসেছেন। একমাত্র পিকে সিনিয়র দলের হয়ে ক্যাম্প ন্যুর বাইরে গিয়ে ইউনাইটেড ও ধারে রিয়াল জারাগোজায় খেলেছেন।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

মেসি বার্সেলোনার নতুন অধিনায়ক

আপডেট সময় ০৭:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮