ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ছাত্রলীগনেতা বিল্লাল হোসাইনের মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার

বিল্লাল হোসাইন সরকার

বিল্লাল হোসাইন সরকার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ এই বাণীকথায় অনুপ্রাণিত হয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সহসম্পাদক বিল্লাল হোসাইন সরকার (২৪) মরণোত্তর চক্ষুদান করার অঙ্গীকার করেছেন। তিনি জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার হাজরাবাড়ী গ্রামের দম্পতি আলহাজ হযরত আলী ও সাহেরা বেগমের ছেলে।

বিল্লাল হোসাইন সরকার গত জুলাই মাসে ঢাকায় সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে স্বেচ্ছায় চুক্তি স্বাক্ষর করে একজন তালিকাভুক্ত চক্ষুদাতা হিসেবে তার নাম নিবন্ধন করেন। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে তিনি চলতি বছর অর্থনীতি বিষয়ে বিএসএস (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত রয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’ এর সমন্বয়কারী, মাদক ও ইভটিজিং প্রতিরোধক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্মের সংগঠন ‘নির্ভীক’ এর কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য।

এক প্রতিক্রিয়ায় ছাত্রলীগনেতা বিল্লাল হোসাইন সরকার বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘আমার চোখে পৃথিবী দেখুক অন্ধ মানুষটি- সন্ধানীর এই স্লোগানটি আমাকে দারুণভাবে উজ্জীবিত করে। তাই আমার দুটি চোখ দান করার জন্য সিদ্ধান্ত নেই। আমার দুটি চোখ মৃত্যুর পরও নিশ্চয় কারো কাজে লাগবে। আমি চাই আমার চোখে কেউ দেখবে ভালো স্বপ্ন। কেউ দেখবে সুন্দর এই পৃথিবী। দেখবে তার প্রিয় স্বজনদের। মৃত্যুর পরও আমি বেঁচে থাকতে চাই মানুষের মাঝে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছাত্রলীগনেতা বিল্লাল হোসাইনের মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার

আপডেট সময় ০৫:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮