ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা

যমুনা সার কারখানার বর্জ্যে পাঁচ লাখ টাকার পুকুরের মাছে মড়ক

সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার বিষাক্ত বর্জ্যে এভাবেই মরে ভেসে ওঠেছে পুকুরের মাছ। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
যমুনা সার কারখানার বিষাক্ত বর্জ্য পুকুরের পানিতে মিশে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের বিভিন্ন ডোবা ও গর্তে জমে থাকা কারখানার বিষাক্ত বর্জ্য বৃষ্টিতে পুকুরের পানিতে মিশে এ ক্ষতি হয়।

২৭ জুলাই দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, কান্দারপাড়া মৎস্য সমবায় সমিতির সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমানের ৫০ শতক জমির পুকুরের সব মাছ মরে গেছে। চিতল, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়াসহ প্রায় ১০টি প্রজাতির ছোটবড় মাছ মরে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি অভিযোগ করেন, ‘বিষয়টি মৎস্য দপ্তরে বারবার জানানোর পরও কেউ সরেজমিন পরিদর্শন করতে আসেনি। মৎস্য কর্মকর্তা পুকুরে অক্সিজেন-এ এবং চুন মিশাতে মুঠোফোনে পরামর্শ দেন। সেগুলো দেওয়ার পরই সব মাছ মরে যায়।’

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘মাছ মরার খবর শুনেছি, তবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি। মাছচাষিকে মুঠোফোনে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল।’ কারখানার বর্জ্যে মাছ মরলে মৎস্য দপ্তরের কোনো কিছু করার নেই বলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা বলেন, ‘কারখানার বর্জ্যে মাছ মরে গেছে কিনা- অভিযোগ পেলে তদন্ত করে দেখব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন জানান, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

আপলোডকারীর তথ্য

শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ

যমুনা সার কারখানার বর্জ্যে পাঁচ লাখ টাকার পুকুরের মাছে মড়ক

আপডেট সময় ০৫:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮