ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বপন কুমার সূত্রধর (৪৫), আসাদ মল্লিক (৩৫) ও আমির হোসেনসহ (৩৫) তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলা এলাকায় ২০ জুলাই গভীর রাতে ও ২১ জুলাই বিকেলে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুলাই বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় দ্রুতগামী একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী জেলার মুরাদনগরের আমির হোসেন ঘটনাস্থলে নিহত হন। এর আগে ২০ জুলাই দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখি ফরিদপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস চৌদ্দগ্রাম উপজেলার ঘিনাগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী ফরিদপুর জেলা সদরের দীঘুনিয়া গ্রামের বানছারাজ সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর, পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের জিন্দার আলীর ছেলে আসাদ মল্লিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ০৭:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮