ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত, আহত ৪

আওনা ইউনিয়নের স্থলগ্রামে দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে জুটমিলের যন্ত্রাংশবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত এবং ট্রাক মালিকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ২০ জুলাই ভোররাত চারটার দিকে সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কের আওনা ইউনিয়নের স্থলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই স্থানীয় একটি জুট মিলের যন্ত্র তৈরির কারখানার শ্রমিক।

দুর্ঘটনায় নিহত শ্রমিকরা হলেন সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চেরপাড় গ্রামের মৃত গফুর শেখের ছেলে আব্দুল বারিক (৬০) ও মৃত ওমর আলীর ছেলে রিয়াজ উদ্দিন নিমাই (৫০) এবং পুঠিয়ারপাড় গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাজির উদ্দিন (৫০)। এ সময় গুরুতর আহত শ্রমিক পুঠিয়ারপাড় গ্রামের হযরত আলী (৬০), শহিদ মিয়া (৫১), আয়েজ উদ্দিন (৫২) ও ট্রাক মালিক স্বপনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৯ জুলাই রাতে ছেড়ে আসা জুটমিলের যন্ত্রাংশবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৬-৪৫৪৯) ২০ জুলাই ভোররাত চারটার দিকে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে স্থানীয় কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। খবর পেয়ে যমুনা সারকারখানা এলাকার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত তিনজনের লাশ উদ্ধার এবং চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জোয়াহের হোসেন খান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটির চালক আনিসুর রহমান পালিয়ে গেছে। ট্রাকটি খাদে পড়ে আছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়তে পারেন :
জামালপুরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আনন্দ শোভাযাত্রা
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত, আহত ৪

আপডেট সময় ১২:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮