ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদকব্যবসায়ী মো. আফাজ উদ্দিন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় র‌্যাব-১৪ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ একজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৭ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালায়। এ সময় উপজেলার বুরুঙ্গা সাকিন গ্রামের বুরুঙ্গা সেতুর উপর থেকে মাদকব্যবসায়ী মো. আফাজ উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আন্দারুপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার দেহ তল্লাশি করে ৩৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ১১ হাজার ৭০০ টাকা। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নালিতাবাড়ীতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮