ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুর : প্রশিক্ষণ উপলক্ষ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

‘মনের উপর চাপ কমান, পাবেন সবল দেহ খান’ এই স্লোগান সামনে রেখে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে চারদিনব্যপী মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কার্যক্রমে সহায়তা করছে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্ট্রমি ফাউন্ডেশন।

চলমান প্রশিক্ষণের তৃতীয় দিনে ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে বিশেষজ্ঞ বক্তার বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, চলমান বাস্তবতার নিরীখে দেখা যাচ্ছে উঠতি বয়সের ছেলে-মেয়েরা অধিক মাত্রায় আবেগপ্রবণ ও বিষণ্নতায় ভুগছে। এতে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকে বোলিং এবং মিথ্যা সংবাদ, ফেসবুকে ভিত্তিহীন স্ট্যাটাসের শিকার হয়ে হতাশাগ্রস্ত হচ্ছে। বর্তমান ছেলে-মেয়েররা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে। তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই অবস্থায় স্ট্রমি ফাউন্ডেশনের সহায়তায় উন্নয়ন সংঘের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে কার্যক্রম হাতে নেয়াকে সাধুবাদ জানাচ্ছি। এই কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিষয়ক সর্বাত্মক সহায়তার করার শ্বাস দেন তিনি।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চিকিৎসা মনোবিজ্ঞানী ও পিএইচডি গবেষক রুমা খোন্দকার, একই বিভাগের চিকিৎসা মনোবিজ্ঞানী ও খন্ডকালিন শিক্ষক সালমা পারভীন।

এ সময় অন্যান্যের মধ্যে উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির শিক্ষা বিষয়ক কর্মকর্তা সায়েদুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রশিক্ষণে জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আসা সিডস কর্মসূচির ২০ জন কাউন্সিলর অংশ নেন।

প্রশিক্ষণ সূত্র জানায়, মানসিক স্বাস্থ্য সুস্থ থাকলে নিজের শক্তি ও সক্ষমতা বুঝতে পারা, চাপ মোকাবেলা করতে পারা, কর্মক্ষম ও উৎপাদনশীল থাকতে পারা এবং পরিবার ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতার প্রকাশ ঘটাতে পারবে।

প্রশিক্ষণে স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, নির্দেশক, লক্ষণ, সমস্যা, সেবা, ভুল ধারণা, মানসিক অসুস্থতার কারণ, নিরসনে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণমুখী আলোচনা হয়।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৯:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬