ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা

জামালপুর : পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সহায়তার চাল বিতরণ করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর এলাকা হাটচন্দ্রার পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবারকে ১৫ কেজি করে চাল সহায়তা দিয়েছেন জামালপুর-৫ (সদর) সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

১৪ জুলাই, মঙ্গলবার সকালে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আগে ১১ জুলাই দুপুরে পানিবন্দি ওই এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ওই এলাকাসহ পানিবন্দি এলাকাগুলোর পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সাময়িক দুর্ভোগ লাঘবে তিনি পানিবন্দি পলাশতলার অসহায় মানুষদের চাল সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

এ সময় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক এনামুল হক সরকার, সম্পাদক মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম শ্যামল, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান হক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বিগত দিনে এই এলাকাসহ পানিবন্দি এলাকার পানি বের করার কোনো কাজ হয় নাই। এবার অতি বৃষ্টির কারণে নিম্নাঞ্চল এলাকাসমূহে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এ জলাবদ্ধতার কারণে পৌরসভার হাটচন্দ্রা পলাশতলায় পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ। এই এলাকার পানি স্থায়ীভাবে নিষ্কাশনের জন্য সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন চেষ্টা করে আসছিলেন। আশা করি, আগামী বছর থেকে এই সমস্যা আর থাকবে না।

তিনি আরও বলেন, এই এলাকার পানিবন্দি মানুষের যে কষ্ট হচ্ছে। সেই কষ্ট লাঘবে সংসদ সদস্যের নির্দেশে সামান্য ত্রাণ সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ত্রাণ সহায়তার মাধ্যমে পানিবন্দি মানুষজন কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাবেন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা

আপডেট সময় ০৯:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬