ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম 

‘এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৩ জুলাই, সোমবার থেকে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে খোয়ারপাড় শাপলা চত্তর মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে সভার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী রাকিবুল ইসলাম বুলবুল, মো. মাহবুবুল হাসান লেবু মোল্লা প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর। সভায় ব্যবসায়ীদের মধ্যে পস মেশিন ও বাংলা কিউ আর প্রদান করা হয়। সভাশেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শেরপুর : ‘ক্যাশলেস বাংলাদেশ’ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন বলেন, বাংলা কিউ আর- এর ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের সবাইকে আন্তরিকতা নিয়ে একসাথে কাজ করতে হবে। এর সুফলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আসুন নিরাপদ, সহজ ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করে তুলতে সবাই মিলে একযোগে কাজ করি। তিনি তার বক্তব্যে খোয়ারপাড় মোড়ে একটি সি আর এম মেশিন স্থাপনে অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬